• লিড নিউজ
  • আন্তর্জাতিক

পাকিস্তানে নববর্ষ উদযাপনে গুলি, আহত ৩০

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

ফাঁকা গুলি ছুড়ে ইংরেজি নববর্ষ উদযাপনের সময় পাকিস্তানে অন্তত ৩০ জন আহত হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ৬৫ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম  পিটিআই। 

Advertisement

 

আন্তর্জাতিক ডেস্কঃ একদিন আগেই করাচির পুলিশ প্রধান সতর্ক করেছিলেন, আকাশে গুলি চালালে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেফতার করা হবে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইংরেজি নবর্বষ উদযাপন নিষিদ্ধ করে পাকিস্তান।  ২০২২ সালে করাচিতে নববর্ষ উদযাপনের সময় একজন শিশু নিহত হয়েছিল, তখন থেকেই এই দিনটিকে নজরদারিতে রাখে দেশটি।

তারপরও বিচ্ছিন্ন উদযাপন ছিল পাকিস্তানে।  খোলা আকাশে চালানো গুলিতে অন্তত ৩০ জন গুলিবিদ্ধ হয়। রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে করাচিতে গুলির আওয়াজ শুরু হয়। এতে আহত হয় শিশু ও নারীরাও।

পাকিস্তানের আরেক শহর লাহোরে নববর্ষ উদযাপনের সময় আইন লঙ্ঘনের অপরাধে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। লাহোরের বিভিন্ন অংশে আকাশে গুলি চালানো এবং সহিংস পরিবেশ তৈরির পর এই অভিযান চালিয়েছে পুলিশ। করাচির আরেকটি এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে ১৫ জনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

মন্তব্য (০)





image

ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প

নিউজ ডেস্ক : অতীতের মার্কিন সামরিক হস্তক্ষেপগুলোর বিষয়ে কথা ...

image

পাকিস্তান-সৌদি-তুরস্কের সামরিক জোটে যোগ দিতে পারবে ইসরাইল...

নিউজ ডেস্ক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছে,...

image

ইরান চুক্তিতে সংশোধন চান ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...

image

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, পরিষ্কার জা...

নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...

image

চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

  • company_logo