• সমগ্র বাংলা

আ.লীগের দোসর সার ডিলারদের লাইসেন্স বাতিল করা হবে: আবুল হাসেম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনা জেলা কৃষক দলের সভাপতি মো. আবুল হাসেম বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় কৃষকদের জন্য বরাদ্দকৃত  সরকারী সকল ধরনের প্রণোদনার সার বীজ তাদের দলীয় লোকদের মাঝে বাছাই করে বিতরণ করা হয়েছে। প্রকৃত কৃষক হলেও আ'লীগ মতাদর্শের লোক না হলে তাকে কোন কিছুই দেয়া হতো না। 

বর্তমানে এখন যা দেখছি এবং শুনতে পাচ্ছি আ'লীগের দোসর অধিকাংশ সার ডিলাররা কৃষকের নিকট থেকে বেশি দামে সার বিক্রি করছেন। আমি দৃঢ় ভাবে বলছি বিএনপি ক্ষমতায় গেলে আ'লীগের দোসর এই সকল সার ডিলারদের লাইসেন্স বাতিল করা হবে। 

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে চাটমোহর উপজেলা কৃষক দলের আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাটমোহর রেলবাজার রেলস্টেশন সংলগ্ন এলাকায় মূলগ্রাম ইউনিয়ন কৃষক দলের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন , উপজেলা কৃষক দলের সভাপতি মো. লিটন বিশ্বাস। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাচ্চু, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক মুন্না, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নিকসন, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মাহমুদুল আলম মাহমুদ, মূলগ্রাম ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি লিখন বিশ্বাস, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আজাদুল ইসলাম মাস্টার, মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক শওকত আকবর, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জানেব আলী প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনা ও উপস্থাপনায় ছিলেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. মনতাজ আহমেদ। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে পুকুরে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে গোসল ক...

image

রাণীনগরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে...

image

৫৮ ঘণ্টা পরও সমাধান নেই, ফের ১০ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা ব...

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষি...

image

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ ...

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন ইউনিয়ন তুচ্...

image

পরিবেশ রক্ষার অঙ্গীকারে কালীগঞ্জে মনীষার বৃক্ষরোপণ কর্মসূচি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে পরিবেশ রক্ষা ও সবুজায়...

  • company_logo