ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার উন্নয়ন ও অগ্রতির জন্য সকল শ্রেণি পেশার মানুষকে নিয়ে "কেমন লালমনিরহাট দেখতে চান?" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৯ডিসেম্বর রবিবার লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে দিন
ব্যাপী এ সেমিনারে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলার তিস্তা থেকে বুড়িমারি পর্যন্ত সম্পুর্ণ জেলার বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ,শিক্ষক,ব্যবসায়ী ও সাংবাদিক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
এ সেমিনারে বক্তারা লালমনিরহাট জেলার বিভিন্ন সমস্যা,সংকট ও সম্ভাবনা তুলে ধরেন এবং লালমনিরহাট জেলাকে আগামীতে কেমন রুপে দেখতে চান তা আশাবাদ ব্যক্ত করেন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন "লালমনিরহাট প্রান্তবর্তী জেলা হওয়ায় বৈষম্যর স্বীকার হয়েছে,পশ্চাৎগামী লালমনিরহাটকে আমরা এগিয়ে নিয়ে যাবো।সে ব্যাপারে আমরা বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মতামত নিলাম।যদি অদূর ভবিষ্যৎ বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় জনগন যদি আমাদের ম্যান্ডেড দেয় তবে আমরা সেই প্রস্তুতি এখন থেকেই নিয়ে রাখতে চাই বলেও জানান তিনি"
কেমন লালমনিরহাট দেখতে চান সেমিনারের বাস্তবায়ন কমিটির আহবায়ক অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা এর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন ও মতামত প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা আমির ও সেক্রেটারি সহ অন্যান্য রাজনৈতিক দল ও মতের নেতাকর্মিরা সহ লালমনিরহাট জেলার ব্যবসায়ী,সমাজ কর্মি,সাংস্কৃতিক কর্মি ব্যবসায়ী,শিক্ষক প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে গোসল ক...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষি...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন ইউনিয়ন তুচ্...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে পরিবেশ রক্ষা ও সবুজায়...

মন্তব্য (১)
আমি আশরাফুল আলম লিটন বালাপুকুর মোগলহাট রোড লালমনিরহাট।
ইদানিং লক্ষ্যে করা যাচ্ছে যে, বিএনপি দলের নাম ভাংগিয়ে কিছু সংখ্যক পাতি মাস্তান বিভিন্ন এলাকায় মানুষের সাথে দন্দে লিপ্ত হচ্ছে যা দলের প্রতি মানুষের ভালবাসা কমে যাচ্ছে। কথায় কথায় বলে দুলু ভাই এটা করতে বলেছে ও টা করতে বলেছে,বিষয় টা দুলু ভাই জানে,আমাকে দায়িত্ব দিয়েছে ইত্যাদি।