• সমগ্র বাংলা

রুপগঞ্জে বিএনপি নেতাদের হামলায় ছাত্রদল নেতা নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ  নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়ার্ড বিএনপি নেতাদের হামলায় কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক পাভেল মিয়া (৩০) নিহত হয়েছেন।মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার ৬ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। তবে বিএনপি নেতাদের দাবি, নব্য বিএনপি হয়ে উঠা আওয়ামীলীগের কর্মীরাই তাকে মারধর করে হত্যা করেছে।

নিহত পাবেল ছাত্রদলের সক্রিয় নেতা ছিল এবং আন্দোলন সংগ্রামে মিছিলে সবসময় তাকে দেখা যেত।

জানা যায়, রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার ৬ নং ওয়ার্ডে পাবেলের বাড়ির অদূরে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজিদ লোকজন নিয়ে হট্টগোল করছিলেন। এসময় আওয়াজ পেয়ে পাবেল হট্টগোল থামাতে এগিয়ে এলে বায়েজিদের সাথে থাকা নেতাকর্মীরা তাকে মারধর শুরু করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পালিয়ে যায় বায়েজিদসহ হামলাকারীরা। বিএনপি নেতাদের দাবি, বায়েজিদের পাশে যারা ছিল এর অধিকাংশই ৫ আগস্টের পর নব্য বিএনপি হয়ে উঠা আওয়ামীলীগের কর্মী ছিল। তারাই হামলায় অংশ নেয়।

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া জানান, তাকে মারধর করে হত্যা করা হয়েছে বলে এখানে এসে শুনেছি। কে বা কারা মেরেছে তা জানিনা তবে নব্য আওয়ামীলীগের নেতাকর্মীরা হামলা করেছে বলে স্থানীয়রা জানিয়েছে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী নিহতের বিষয়টি নিশ্চিত করে বিস্তারিত পরে জানাবেন বলে জানান।

 

মন্তব্য (০)





image

৫৮ ঘণ্টা পরও সমাধান নেই, ফের ১০ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা ব...

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষি...

image

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ ...

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন ইউনিয়ন তুচ্...

image

পরিবেশ রক্ষার অঙ্গীকারে কালীগঞ্জে মনীষার বৃক্ষরোপণ কর্মসূচি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে পরিবেশ রক্ষা ও সবুজায়...

image

লালমনিরহাটে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্...

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক...

image

পাবনায় বিএনপি ও ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন বিএন...

  • company_logo