• রাজনীতি

ঠাকুরগাঁও পৌর বিএনপির ১১ নং ওয়ার্ডের বর্ধিত সভা অনুষ্ঠিত

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি’র ঠাকুরগাঁও পৌর শাখার ১১ নং ওয়ার্ডের বর্ধিত ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (২১ ডিসেম্বর ) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি’র পৌর শাখার ১১ নং ওয়ার্ডের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

১১ নং ওয়ার্ডের সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরিফ। গেস্ট অব জেলা অনার সহ সভাপতি জেলা বিএনপি এ্যাডঃ আব্দুল হালিম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  জেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ মমিনুল হক,জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জাফরুল্লাহ। যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সহিদুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ,মাহাবুব হোসেন পৌর বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুল হক লিটন,পৌর যুবদলের মনিরুজ্জামান লিটন, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়শা বানু পারুল,  জেলা ছাত্রদলের সভাপতি মোঃ কায়েস,জেলা ছাত্র দল সাংগঠনিক সম্পাদক সুমন ইসলাম প্রমুখ।

এ সময় ১১ নং ওয়ার্ডের ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, মহিলা দলসহ বিএনপির স্থানীয় নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

বর্ধিত ও কর্মীসভার সঞ্চালনা করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ১১ নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন। 

প্রধান অতিথির বক্তব্যে পৌর বিএনপির সভাপতি মোঃ শরিফুল ইসলাম শরিফ বলেন, ছাত্ররা যে আন্দোলন করেছে,ছাত্রদের বুকের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ পেয়েছি, এ দেশকে আগামীতে সোনার বাংলাদেশে গডে তুলতে হবে এবং এই অঙ্গীকার নিয়ে সামনের দিনে শক্তভাবে রাজনীতি করতে হবে।

আরো বলেন,আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘজীবী হোক, আমাদের নেত্রী গণতন্ত্রের মা সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসুক এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান বীরের বেশে দেশে ফিরে আসবে বলে প্রত্যাশা করেন সকলে।

মন্তব্য (০)





image

হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে ...

নিউজ ডেস্ক : বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের শারীরিক অবস্থ...

image

‎আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে: পাবনায় সারজিস আলম

পাবনা প্রতিনিধিঃ ‎জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)...

image

যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় মানব...

image

প্রতিমন্ত্রী শাহে আলমকে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ও বন্ধু বিব...

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রধা...

image

কাউন্সিল এ বছরের শেষে বিএনপির কমিটিতে বড় পরিবর্তনের প্রস...

নিউজ ডেস্ক : দীর্ঘদিন জাতীয় কাউন্সিল না হওয়ায় সাংগঠনিক স্থবি...

  • company_logo