• সমগ্র বাংলা

সাত বছর সাজা ভোগ শেষে ২ ভারতীয় নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ২ ভারতীয় নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাদেরকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

স্বদেশে ফেরতরা হলেন, ভারতের উত্তর প্রদেশ বিহারের সীতামারহী জেলার মেজরগঞ্জ থানার সীতামনি ডুমরি এলাকার সুনীল কুমার সিংয়ের ছেলে সন্দীপ কুমার সিং ও ঝাড়খন্ড প্রদেশের রাঁচি জেলার রাজুল্লাতু থানার সিনজুসেরেং এলাকার আতুয়া তোপ্পোর ছেলে অজয় তপ্পো।

জানা যায়, দীর্ঘ ৭ বছর সাজা ভোগের পর যশোর কেন্দ্রীয় কারাগার থেকে তাদেরকে ভারতীয় হাইকমিশনের কনস্যুলার বিভাগ, ৯ ডিসেম্বর ঢাকা থেকে জারিকৃত মূল ভ্রমণের অনুমতিপত্র/নথিপত্র ইসি নং এক্স ১০০৭৮৮৪/ এক্স ১০০৭৮৮৫ মূলে ভারতের উত্তর ২৪ পরগঁণার পশ্চিম বঙ্গের হরিদাসপুর আইসিপি ইমিগ্রেশন ব্যুরোর সিনিয়র কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন দু’দেশের সীমান্ত “বেনাপোল-পেট্রাপোল” আইসিপি ক্যাম্পের বিজিবি-বিএসএফ, কাস্টম ও পুলিশ সদস্যরা। 

মন্তব্য (০)





image

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ ...

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন ইউনিয়ন তুচ্...

image

পরিবেশ রক্ষার অঙ্গীকারে কালীগঞ্জে মনীষার বৃক্ষরোপণ কর্মসূচি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে পরিবেশ রক্ষা ও সবুজায়...

image

লালমনিরহাটে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্...

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক...

image

পাবনায় বিএনপি ও ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন বিএন...

image

টাংগাইলের গোপালপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি : “অল্প ...

  • company_logo