• লিড নিউজ
  • সমগ্র বাংলা

মাহফিল থেকে ফেরার পথে ফেনীতে বাস উল্টে আহত ২১

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

 

ফেনী প্রতিনিধিঃ  ঢাকায় সুন্নি জামায়াতের মাহফিল শেষে ফেরার পথে ফেনীর ফুলগাজীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে বাস। এ সময় অন্তত ২১ জন মুসল্লি আহত হয়েছেন।                                          শনিবার (২১ ডিসেম্বর) সকালে ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজী উপজেলার বন্দুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই পরশুরাম উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

ফেনী সদর হাসপাতালের চিকিৎসক আসিফ ইকবাল বলেন, আহত ২১ জনকে আমরা চিকিৎসাসেবা দিয়েছি। গুরুতর আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফুলগাজী থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকায় একটি মাহফিলে যোগ দিতে শুক্রবার (২০ ডিসেম্বর) পরশুরাম থেকে কিছু মুসল্লি একটি বাস রিজার্ভ করেন। 

মাহফিল শেষে তাদের বহন করা বাসটি ঢাকা থেকে ফেরার পথে শনিবার ভোরে ফেনী পরশুরাম সড়কের ফুলগাজী উপজেলার বন্দুয়া এলাকায় এলে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে অন্তত ২১ মুসল্লি আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

মন্তব্য (০)





image

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ ...

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন ইউনিয়ন তুচ্...

image

পরিবেশ রক্ষার অঙ্গীকারে কালীগঞ্জে মনীষার বৃক্ষরোপণ কর্মসূচি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে পরিবেশ রক্ষা ও সবুজায়...

image

লালমনিরহাটে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্...

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক...

image

পাবনায় বিএনপি ও ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন বিএন...

image

টাংগাইলের গোপালপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি : “অল্প ...

  • company_logo