• সমগ্র বাংলা

রাণীনগরে সড়কের পাশ হতে যুবকের মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার  

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে সড়কের পাশ থেকে হাসান আলী (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া নামক এলাকা থেকে এই মরদেহ এবং মোটরসাইকেল উদ্ধার করা হয়। হাসান আলী উপজেলার তেবারিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম নিহতের পারিবারিক বরাদ দিয়ে জানান, বুধবার রাত অনুমান সাড়ে ১০টা থেকে ১১টা নাগাদ হাসান আলী রাণীনগরে কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ী ফিলছিল। এসময় রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া নামক এলাকায় পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সড়কের নিচে পরে যায়। বৃহস্পতিবার সকালে সড়ক দিয়ে চলাচল করার সময় লোকজন দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে থানাপুলিশ হাসান আলীর মরদেহ এবং পরে থাকা মোটরসাইকেল উদ্ধার করে। এর পর হাসান আলীকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

ওসি তারিকুল ইসলাম আরো জানান, এঘটনায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ ...

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন ইউনিয়ন তুচ্...

image

পরিবেশ রক্ষার অঙ্গীকারে কালীগঞ্জে মনীষার বৃক্ষরোপণ কর্মসূচি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে পরিবেশ রক্ষা ও সবুজায়...

image

লালমনিরহাটে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্...

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক...

image

পাবনায় বিএনপি ও ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন বিএন...

image

টাংগাইলের গোপালপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি : “অল্প ...

  • company_logo