• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে মেঘনা সেতুতে কার্ভাডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু আশরাফুল আলম(১৮) ও অসীম(১৭) নামে দুজন নিহত হয়েছে।

বুধবার রাত সাড়ে ৭টায় মেঘনা-গোমতি সেতুর ওপর চট্রগ্রাম গামী লেনে এ দূর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল আলম মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মধ্য বাউশিয়া গ্রামের আলাল শেখের ছেলে এবং অসীম একই উপজেলার চরচৌদ্দকাহনিয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে। কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, মুন্সিগঞ্জের গজারিয়া থেকে দুই বন্ধু মোটরসাইকেল যোগে সোনারগাঁয়ে বেড়াতে এসেছিলেন। পরে রাত সাড়ে ৭টার দিকে বাড়ি ফেরার পথে মহাসড়কের মেঘনা সেতুতে পেছন দিক থেকে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ছিটকে গিয়ে মোটরসাইকেলে থাকা দুই বন্ধু নিহত হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

পরিবেশ রক্ষার অঙ্গীকারে কালীগঞ্জে মনীষার বৃক্ষরোপণ কর্মসূচি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে পরিবেশ রক্ষা ও সবুজায়...

image

লালমনিরহাটে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্...

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক...

image

পাবনায় বিএনপি ও ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন বিএন...

image

টাংগাইলের গোপালপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি : “অল্প ...

image

দিনাজপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার অভিযুক্ত র‍্যাবের ...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে ৮ বছর বয়সি প্রতি...

  • company_logo