ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: মানবদেহের জন্য পুষ্টি সমৃদ্ধ জিংক ধানের চাষ বাড়াতে এবং মানসম্মত ধানের বীজ বিক্রয়ের জন্য বুধবার এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংগঠন নজীরের আয়োজনে ও হার্ভেষ্ট প্লাসের সহযোগীতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নজীরের হলরুমে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার শাহ আলম মিয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএডিসি কুড়িগ্রাম জেলার সহকারী পরিচালক হুমায়ূন কবীর, নজীরের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা নুরল হক সরকার,হার্ভেষ্ট প্লাসের কান্ট্রি কো-অর্ডিনেটর কৃষিবিদ ওয়াহিদুল আমিন,প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মজিবর রহমান,নজীরের প্রকল্প কর্মকর্তা মোশারফ হোসেন। কর্মশালায় জিংক ধানের চাষ বাড়িয়ে শরীরে জিংকের ঘাটতি পূরণের পরামর্শ দেয়া হয়।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে পরিবেশ রক্ষা ও সবুজায়...
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন বিএন...
গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি : “অল্প ...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে ৮ বছর বয়সি প্রতি...

মন্তব্য (০)