ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে সমলয়ের কৃষকদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের উফশী জাতের সমলয় চাষাবাদের ৫০ একর ব্লক প্রদর্শনী কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর ব্লকের ৮৪ জন কৃষকের মাঝে এ সার বিতরণ করা হয়।
এছাড়াও একই অর্থবছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় একই সময় ওই ইউনিয়নের চুপাইর ব্লকে কৃষদের নিয়ে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাহে আলম, কৃষি অফিসের উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, চুপাইর ব্লকের ২ শতাধীক কৃষক উপস্থিত ছিলেন।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোস...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আন্তর্জাতিক বৈদ্যুতিক যানবাহন ব্র্য...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে কথা-কাটাকাটি ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
বগুড়া প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জ...

মন্তব্য (০)