• সমগ্র বাংলা

২৭ বছর পর কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির দ্বীবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ দীর্ঘ ২৭ বছর পর কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ  দ্বি-বার্ষিক সম্মেলন হয়েছিল ১৯৯৭ সালে। তাই এ সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীর মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।

রবিবার দুপুরে জেলা শহরের কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এ দ্বি-বার্ষিক সম্মেলন। কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ সোহেলের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. ইসরাইল মিয়ার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহা সচিব হাবিব-উন নবী খান সোহেল। সম্মেলনের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য লায়লা বেগম, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল হোসাইন, জালাল মোহাম্মদ গাউস, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সুমন, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিনসহ কিশোরগঞ্জ জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের  নেতাকর্মী বৃন্দ । সম্মেলনে প্রধান বক্তা হিসেবে ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

পরে ২য় অধিবেশনে কাউন্সিলের মাধ্যমে খালেদ সাইফুল্লাহ সোহেলকে  সভাপতি ও মোঃ ইসরাইল মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচন করে একটি নতুন কমিটি গঠন করে।

মন্তব্য (০)





image

পাবনায় বিএনপি ও ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন বিএন...

image

টাংগাইলের গোপালপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি : “অল্প ...

image

দিনাজপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার অভিযুক্ত র‍্যাবের ...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে ৮ বছর বয়সি প্রতি...

image

শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিত...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্...

image

চাকরির সাক্ষাৎকার দিতে এসে ছিনতাইয়ের শিকার তরুণী, ১২ ঘণ্ট...

গাজীপুর প্রতিনিধি : চাকরির সাক্ষাৎকার দিতে নরসিংদী থেকে টঙ্গীর উদ্দেশ্যে...

  • company_logo