• লিড নিউজ
  • আন্তর্জাতিক

মানহানির মামলায় এবিসি নিউজ থেকে ১৫ মিলিয়ন ডলার পাচ্ছেন ট্রাম্প

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেদেশের গণমাধ্যম এবিসি নিউজের বিরুদ্ধে যে মানহানির মামলা করেছিলেন, সেটি মীমাংসার জন্য ১৫ মিলিয়ন বা দেড় কোটি ডলার পাচ্ছেন।

মামলায় গণমাধ্যমটির তারকা উপস্থাপক জর্জ স্টেফানোপোলাসের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ করেন ট্রাম্প।

চলতি বছরের মার্চে স্টেফানোপোলাস এক সাক্ষাৎকার নেওয়ার সময় বলেন, ট্রাম্প ‘ধর্ষণের জন্য দায়ী’। সাক্ষাৎকারটি ছিল এক কংগ্রেসওম্যানের।

গত বছর এক দেওয়ানি মামলায় আদালত বলেন, ট্রাম্প ‘যৌন হয়রানির’ জন্য দায়ী। তবে ধর্ষণের জন্য দায়ী নন। সেখানকার আইনে ‘ধর্ষণ’ ও ‘যৌন নির্যাতন’র আলাদা সংজ্ঞা রয়েছে।

গত শনিবার (১৪ ডিসেম্বর) মামলা মীমাংসার সিদ্ধান্ত হয়, যা নিয়ে এবিসি নিউজ কর্তৃপক্ষ একটি বিবৃতি প্রকাশ করবে বলে জানা গেছে। বিবৃতিতে স্টেফানোপোলাসের মন্তব্যের জন্য ‘অনুতাপ’ প্রকাশ করার কথা রয়েছে।

সমঝোতা অনুযায়ী, এবিসি নিউজ একটি ‘প্রেসিডেন্সিয়াল ফাউন্ডেশন এবং মিউজিয়াম’ প্রতিষ্ঠার জন্য ১৫ মিলিয়ন ডলার দান করবে, যা মামলার বাদী ট্রাম্প বা তার পক্ষে প্রতিষ্ঠা করা হবে।

এছাড়া ট্রাম্পের আইনগত খরচও বহন করবে এবিসি কর্তৃপক্ষ।

মামলা মীমাংসার শর্ত অনুসারে, এবিসি নিউজ চলতি বছরের ১০ মার্চ অনলাইনে প্রকাশিত তাদের প্রতিবেদনের নিচে একটি এডিটরের নোটও যোগ করবে।

মন্তব্য (০)





image

ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প

নিউজ ডেস্ক : অতীতের মার্কিন সামরিক হস্তক্ষেপগুলোর বিষয়ে কথা ...

image

পাকিস্তান-সৌদি-তুরস্কের সামরিক জোটে যোগ দিতে পারবে ইসরাইল...

নিউজ ডেস্ক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছে,...

image

ইরান চুক্তিতে সংশোধন চান ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...

image

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, পরিষ্কার জা...

নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...

image

চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

  • company_logo