ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন ৫টি জাহাজে ইয়েমেনের বিদ্রোহীগোষ্ঠী হুথি যোদ্ধারা ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এর মধ্যে ৩টি বাণিজ্যিক জাহাজ ও দুটি রণতরী।
আল-আলমের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া আল-সারি মঙ্গলবার রাতে ঘোষণা করেছেন যে দেশটির সশস্ত্র যোদ্ধারা ৫টি মার্কিন জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
তিনি আরো জানান, ইয়েমেনের সশস্ত্র বাহিনী জিবুতি বন্দর ত্যাগ করার পর তিনটি মার্কিন বাণিজ্যিক জাহাজ এবং এডেন উপসাগরে দুটি মার্কিন ডেস্ট্রয়ারকে (রণতরী) লক্ষ্য করে এই হামলা চালায়।
মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছে যে, তাদের বাহিনী এডেন উপসাগরে ৩টি বাণিজ্যিক জাহাজের একটি দলকে রক্ষা করার সময় ইয়েমেন-ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুথিদের হামলার শিকার হলেও সফলভাবে তা প্রতিহত করেছে।
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম তদারকি করা ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, মঙ্গলবার দুটি মার্কিন ডেস্ট্রয়ার ইয়েমেন থেকে ছোঁড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করেছে।
নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে প্রায় ৬০টি দেশের ওপর নতুন শুল্ক আরো...
নিউজ ডেস্ক : বাহরাইন ও কুয়েতে নতুন করে হামলা চালিয়েছে ইরান। ...
নিউজ ডেস্ক : এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ মশাবাহিত ডেঙ্গু প...
নিউজ ডেস্ক : পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পু...
নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভ...

মন্তব্য (০)