প্রতীকী ছবি
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নামপরিচয় জানা যায়নি। সোমবার (৯ ডিসেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে ঢাকা-ময়মনসিংহ রেলরুটের টঙ্গীর বনমালা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতদের মধ্যে একজনের বয়স ৩০ ও অপরজনের বয়স ১০ বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছেন তারা সম্পর্কে বাবা-ছেলে। পুলিশ জানায়, টঙ্গীর বনমালা এলাকায় কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তারা মারা যান। স্থানীয়রা তাদের রেললাইন দিয়ে হাঁটতে দেখেছেন।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের নামপরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোস...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আন্তর্জাতিক বৈদ্যুতিক যানবাহন ব্র্য...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে কথা-কাটাকাটি ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
বগুড়া প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জ...

মন্তব্য (০)