• সমগ্র বাংলা

গাজীপুরে কোলে সন্তান নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিলেন মা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে ১১ মাস বয়সী মেয়েকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছেন এক মা। এতে ঘটনাস্থলে মা নাসরিন আক্তার (২৯) ও হাসপাতালে নেওয়ার পথে ১১ মাস বয়সী মেয়ে রওজাতুল জান্নাত রাফসার মৃত্যু হয়েছে। 

সোমবার (৯ ডিসেম্বর)  বিকেরে বিষয়টি নিম্চিত করছেন শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার ছাইদুর রহমান। আগে সকালে জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনের শ্রীপুরের সাতখামাইর বাজার এলাকার এ ঘটনা ঘটে। 

নিহত নাসরিন ময়মনসিংহের পাগলা থানার টাঙ্গাবো গ্রামের মো. রাসেলের স্ত্রী ও তাদের ১১ মাস বয়সী মেয়ে রাফসা। স্ত্রী ও সন্তানদের নিয়ে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আমতলী এলাকায় আহমেদ ফকিরের বাড়িতে ভাড়া থেকে পার্শ্ববর্তী কালার অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রিজ লিমিটেডে কাজ করতেন রাসেল।

রেলওয়ের কর্মী ও স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি সকাল ১০টার দিকে সাতখামাইর রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় নাসরিন আক্তার মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। ট্রেন কাছাকাছি এলে তিনি সামনে ঝাঁপ দেন। এতে ইঞ্জিনের আঘাতে নাসরিন আক্তার শিশুসহ প্রায় আট থেকে দশ ফুট দূরে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে নাসরিনের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুস্মিতা সাহা বলেন, হাসপাতালে নিহতের কোনো মরদেহ আনা হয়নি। একটি শিশুকে আনা হয়েছিল। শিশুটির মাথায় আঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার পরামর্শ দিয়ে তাকে স্থানান্তর করা হয়েছে। 

নিহতের ছেলে মো. বেলাল আহমেদ নাঈম জানায়, তার বাবার সঙ্গে ঝগড়ার একপর্যায়ে বোনকে কোলে নিয়ে মা সকাল ৬টার দিকে ঘর থেকে বের হয়েছিলেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা জানতে পারে তারা। 

নিহতের স্বামী রাসেল বলেন, ঘটনাস্থলেই আমার স্ত্রী মারা যান। এ সময় স্থানীয়রা আমার শিশু সন্তানকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মেয়েটি মারা গেছে। আমরা এখন তাদের মরদেহ নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছি।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার ছাইদুর রহমান বলেন, সকালে মহুয়া এক্সপ্রেস ট্রেন শ্রীপুর থেকে ময়মনসিংহের দিকে যাওয়ার পর সাতখামাইর এলাকায় ট্রেনের ধাক্কায় নারী ও শিশুর হতাহতের ঘটনা ঘটে। বিষয়টি রেলওয়ে পুলিশে জানানো হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির ইনচার্জ সেতাফুর রহমান বলেন, ট্রেনের ধাক্কায় এক নারী নিহতের খবর পেয়েছি। 

মন্তব্য (০)





image

চাকরির সাক্ষাৎকার দিতে এসে ছিনতাইয়ের শিকার তরুণী, ১২ ঘণ্ট...

গাজীপুর প্রতিনিধি : চাকরির সাক্ষাৎকার দিতে নরসিংদী থেকে টঙ্গীর উদ্দেশ্যে...

image

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি : সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরত ঘ...

image

বাজার নয়, ভরসা নিজের ছাদ: সবুজ স্বপ্নে স্বনির্ভর এক পরিবা...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে একটি&...

image

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত-৩

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর আকচা ইউনিয়নের দক্ষি...

image

ফরিদপুরের মধুখালীতে র‌্যাবের অভিযান: ৬ মামলার আসামি সামাদ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী থানা এলাকায় অভিযান চাল...

  • company_logo