ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল চেকপোস্ট দিয়ে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) এর ৭৫ জন ভক্তরা ভারতে প্রবেশ করেছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫ টার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে তারা ভারতে প্রবেশ করে। ঢাকা, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, খুলনা, বাগেরহাট, সাভারসহ দেশের বিভিন্ন জেলা থেকে এসব ইসকন ভক্তরা ভারতে যাবার জন্য বেনাপোল ইমিগ্রেশনে আসেন। বেনাপোল ইমিগ্রেশন থেকে পাসপোর্টের কার্য্যক্রম শেষে তারা ভারতে প্রবেশ করে।
ঢাকা সাভার ইসকন মন্দিরের অধ্যক্ষ নিতাই দয়াল দাস নেতৃত্বে ৭৫ জন ইসকন ভক্ত ভারতের যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে আসে, তারা বলেন ধর্মীয় আচার পালন করতে ভারতে যাচ্ছে ।
বেনাপোল ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে আসা ৭৫ জন ইসকন ভক্তদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে ভারতে প্রবেশ করতে দেয়া হয়েছে। #
বক্তব্য : নিতাই দয়াল দাস, অধ্যক্ষ, সাভার ইসকন মন্দির।
গাজীপুর প্রতিনিধি : চাকরির সাক্ষাৎকার দিতে নরসিংদী থেকে টঙ্গীর উদ্দেশ্যে...
ফরিদপুর প্রতিনিধি : সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরত ঘ...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে একটি&...
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর আকচা ইউনিয়নের দক্ষি...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী থানা এলাকায় অভিযান চাল...

মন্তব্য (০)