ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম শক্তিশালীকরণ বিষয়ক এক সেমিনার লালমনিরহাটে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।
ক্যাব,লালমনিরহাট জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট একেএম শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে ভোক্তার অধিকার শীর্ষক বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এএসএম মাসুম উদ দৌলা। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা খাতুন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফজলুল হক, ক্যাব লালমনিরহাট কমিটির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন।
এতে উম্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা ভোক্তার অধিকার,বাজার পরিস্থিতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ক্যাবের সচেতনতা মূলক কার্যক্রমের প্রশংসা করেন।
প্রধান অতিথি বলেন,সরকারের পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ও ভোক্তার অধিকার রক্ষায় ক্যাব কাজ করে যাচ্ছে। তিনি ক্যাবের এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
সেমিনারে জেলা প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি,সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোস...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আন্তর্জাতিক বৈদ্যুতিক যানবাহন ব্র্য...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে কথা-কাটাকাটি ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
বগুড়া প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জ...

মন্তব্য (০)