• লিড নিউজ
  • সমগ্র বাংলা

লালমনিরহাটে ক্যাবের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান 

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: আলু, পেঁয়াজ ও খোলা সয়াবিন তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার সকালে লালমনিরহাটের মিশন মোড়ে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লালমনিরহাট জেলা কমিটির আয়োজনে জেলার মিশন মোড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা হিমশিম খাচ্ছেন। অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্য পণ্যের দাম বাড়াচ্ছেন।এ মানববন্ধনে বক্তব্য রাখেন ক্যাবের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আঞ্জুমান আরা শাপলা,সুশাসনের জন্য নাগরিক ( সুজন) এর সাধারণ সম্পাদক সাংবাদিক আনিছুর রহমান লাডলা, সুশীল সমাজের প্রতিনিধি মনিরুজ্জামান মনির, ইকবাল বানু হেলেন আলো প্রমুখ।এ সময় বক্তারা অবিলম্বে দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণে কঠোর নজরদারির আহ্বান জানান।পরে জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। দ্রব্য মূল্যবৃদ্ধির  প্রতিবাদে ক্যাবের এই আন্দোলন কার্যক্রম কে সাধুবাদ জানিয়েছে সুশীল সমাজের লোকজন। 

মন্তব্য (০)





image

চাকরির সাক্ষাৎকার দিতে এসে ছিনতাইয়ের শিকার তরুণী, ১২ ঘণ্ট...

গাজীপুর প্রতিনিধি : চাকরির সাক্ষাৎকার দিতে নরসিংদী থেকে টঙ্গীর উদ্দেশ্যে...

image

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি : সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরত ঘ...

image

বাজার নয়, ভরসা নিজের ছাদ: সবুজ স্বপ্নে স্বনির্ভর এক পরিবা...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে একটি&...

image

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত-৩

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর আকচা ইউনিয়নের দক্ষি...

image

ফরিদপুরের মধুখালীতে র‌্যাবের অভিযান: ৬ মামলার আসামি সামাদ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী থানা এলাকায় অভিযান চাল...

  • company_logo