• লিড নিউজ
  • সমগ্র বাংলা

নড়াইলে কালিয়ায় ডোবা থেকে প্রতিবন্ধী ভ্যানচালকের মরদেহ উদ্ধার 

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলায় নিখোঁজের এক সপ্তাহ পরে ডোবা থেকে শওকত লস্কার (৫০) নামে এক বাক প্রতিবন্ধী ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে কালিয়া থানা পুলিশ।

রোববার (১ ডিসেম্বর) সকালে উপজেলার ছালামাবাদ ইউনিয়নের বলাডাঙ্গা থেকে ওই ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাশিদুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শওকত লস্কার লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের আমজেদ লস্কারের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, ভ্যানচালক শওকত লস্কার বাক প্রতিবন্ধি ছিলেন। গত ২৪ নভেম্বর সন্ধায় নড়াগাতি থানার বড়দিয়া বাজার থেকে নিজের চালিত অটোভ্যানসহ সন্ধা ৭ টায় নিখোঁজ হয় সে। এরপর পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে পরের দিন ২৫ নভেম্বর শওকত এর বড় ভাই লাভলু লস্কার নড়াগাতি থানায় নিখোঁজের সাধারণ ডায়রি করেন। নিখোঁজের ৭ দিন পরে রোববার কালিয়া উপজেলার ছালামাবাদ ইউনিয়নের বলাডাঙ্গা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাশিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান নেয়ার উদ্দেশ্যই তাকে হত্যা করে ফেলে গেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের মধুখালীতে র‌্যাবের অভিযান: ৬ মামলার আসামি সামাদ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী থানা এলাকায় অভিযান চাল...

image

পাবনায় প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে পিটুনি দিয়ে থানায...

পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় সরকারি সুবিধা দেয়ার প্...

image

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে তিনজন শ্রীঘরে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভি...

image

টিসিবির ডিলারশীপ নবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুর প্রতিনিধি: কোন কারন ছাড়াই দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগ...

image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...

  • company_logo