ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ সোনারগাঁয়ে মেঘনা নদীতে অবৈধ ঝোপ বা কাঠা ফিসারী উচ্ছেদে মোবাইল কোর্টের মাধ্যমে মৎস্য অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান।
রোববার দুপুরে সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় অভিযান পরিচালনা করে তিনটি ঝোপের বাঁশ ও জাল কেটে ফেলা হয় যার আর্থিক মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। আরো দুটি ঝোপের বাঁশ কেটে ও কচুরিপানা সরিয়ে দেয়া হয়। উল্লেখ্য যে, মেঘনা নদীতে অবৈধ ঝোঁপ দেওয়ার ফলে মেঘনা নদীতে দেশীয় মাছের বংশবৃদ্ধি ও উৎপাদন কমে যাচ্ছে এবং এই ঝোপের মাধ্যমে দেশীয় প্রজাতির সকল মা মাছ ও অন্যান্য ছোট মাছ ধরে ফেলা হয়।
অভিযানকালে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মনজুরুল মোর্শেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, অফিসার ইনচার্জ নৌ পুলিশ ও গণমাধ্যম ব্যক্তিবর্গ।
বৈদ্যের বাজার ও বারদী ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের কাছে সময় চেয়েছেন মেঘনা নদীতে বিদ্যমান সকল অবৈধ ঝোপ বা কাঁটা ফিসারি সরিয়ে ফেলার জন্য।সে প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার সাত দিনের সময় দিয়েছেন।এ সাত দিন এর মধ্যে অবৈধ ঝোপ সরিয়ে ফেলা না হলে পরবর্তীতে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার এবং পরবর্তীতে নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোস...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আন্তর্জাতিক বৈদ্যুতিক যানবাহন ব্র্য...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে কথা-কাটাকাটি ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
বগুড়া প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জ...

মন্তব্য (০)