প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধিঃ ভাতিজার নামাজে জানাজা দাফন কাজে যাবার সময় দিনাজপুরের বোচাগঞ্জে সড়ক দুর্ঘটনায় হোসেন আলী নামক এক ব্যক্তি নিহত হয়েছে। ইজিবাইক নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় আজ শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছে ইজিবাইক চালকসহ আরো তিনজন।
নিহত হোসেন আলী (৬৫) কাহারোল উপজেলার গুলিয়ারা গ্রামের মৃত শরিফ উদ্দিনের ছেলে।
বোচাগঞ্জ থানার উপ পরিদর্শক কামাল হোসেন জানান, ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলা এলাকায় বসবাসকারি ভায়েস্তার নামাজে জানাজা এবং দাফন কাজে অংশ নিতে দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে ইজিবাইকে চড়ে যাচ্ছিলেন চাচা হোসেন আলীসহ অন্যান্য স্বজনরা। বোচাগঞ্জের বড় সুলতানপুরে কবর স্হানের পাশে ইজিবাইটি নিয়ন্ত্রন হারিয়ে কাঠাল গাছের সাথে ধাক্কা লাগে। এতে দুর্ঘটনাস্হলে হোসেন আলী নিহত হন। আহত ইজিবাইক চালকসহ তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দুর্ঘটনায় কবলিত হওয়ার কারন জানা যায়নি।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোস...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আন্তর্জাতিক বৈদ্যুতিক যানবাহন ব্র্য...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে কথা-কাটাকাটি ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
বগুড়া প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জ...

মন্তব্য (০)