• অর্থনীতি

আজ জাতীয় আয়কর দিবস

  • অর্থনীতি

ফাইল ছবি

অর্থনীতি ডেস্ক: কর দিতে উৎসাহিত করতে প্রতি বছর ৩০ নভেম্বর আয়কর দিবস উদযাপন করে আসছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ শনিবার (৩০ নভেম্বর) সেই তারিখ হলেও জাতীয় আয়কর দিবস উদযাপিত হচ্ছে না। যদিও অফিসিয়ালি ওই দিবস বাতিল বা পরিবর্তন করা হয়নি।

ক্ষমতার পরিবর্তন ও পরিবর্তিত পরিস্থিতিতে এবার ভিন্ন কোনো দিনকে জাতীয় আয়কর দিবস ঘোষণা দেওয়ার কথা জানিয়েছিল এনবিআর। তবে এখনো তা নির্ধারণ করা হয়নি।

আজকের আয়কর দিবস দিয়ে জানতে চাইলে এনবিআর পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মু’মেন বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য আমার জানা নেই, কোনো নির্দেশনা আমরা পাইনি।

জানা গেছে, এতদিন ৩০ নভেম্বর আয়কর দিবস হিসেবে উদযাপিত হলেও এ বছর থেকে আর এদিন উদযাপন না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। কিছুদিনের মধ্যে নতুন আয়কর দিবস ঘোষণা করা হবে।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, রিটার্ন দাখিলের শেষ দিনকে আয়কর দিবস হিসেবে উদযাপন করা হয়। তবে ওইদিন কর অফিসগুলোকে যথেষ্ট ব্যস্ততার মধ্য দিয়ে যেতে হয়। সে কারণে আমরা ভাবছি ভিন্ন কোনো দিন জাতীয়ভাবে আয়কর দিবস হলে উদযাপন ও উৎসবের আমেজ বাড়বে।

২০১৬ সাল থেকে ৩০ নভেম্বর আয়কর দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে। এর আগে ১৫ সেপ্টেম্বর আয়কর দিবস উদযাপিত হতো। ২০০৮ সাল থেকে আয়কর দিবস পালন শুরু হয়।

চলতি বছর এরই মধ্যে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে। দেশে বর্তমানে এক কোটি ১০ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) করদাতা রয়েছেন। ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ৪৪ লাখ করদাতা রিটার্ন দাখিল করেন, যার মধ্যে মাত্র ৫ লাখ রিটার্ন অনলাইনে জমা দেওয়া হয়েছিল। চলতি বছরে এখন পর্যন্ত ৫ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন বলে জানা গেছে।

মন্তব্য (০)





image

‎৪ প্রকল্পে এডিবি’র কাছে ৭৭৫ মিলিয়ন ডলার সহায়তা আশা করছে ...

নিউজ ডেস্কঃ দেশের বিদ্যুৎ ও জ্বালানি, সবার জন্য সাশ্রয়ী আবাস...

image

‎ঘুরে দাঁড়িয়েছে তৈরি পোশাক খাত, বেড়েছে পণ্য রপ্তানি

নিউজ ডেস্কঃ ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই বাংলাদেশের পণ্য র...

image

অর্থবছরের শুরুতেই তৈরি পোশাক রপ্তানিতে ধাক্কা

নিউজ ডেস্ক : ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাসেই (জুলাই) তৈরি পোশা...

image

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সুবিধা কী, কিনবেন যেভাবে

নিউজ ডেস্ক : সঞ্চয়পত্র হচ্ছে বাংলাদেশ সরকারের পরিচালিত একটি ...

image

জুলাইয়ে দেশে এলো ২৮৬ কোটি ডলার রেমিট্যান্স

নিউজ ডেস্কঃ সদ্যবিদায়ী জুলাইয়ে দেশে এসেছে ২৮৫ কোটি ৮৬ লাখ মা...

  • company_logo