• সমগ্র বাংলা

ফেনীতে ট্রেনের ধাক্কায় তেজগাঁও কলেজের শিক্ষার্থী নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ফেনী প্রতিনিধি: ফেনীতে ট্রেনের ধাক্কায় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় শহরের আবুবক্কর সড়কের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই তরুণের নাম আবদুল বাসেত রিংকু (২৩)। রিংকু ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকার গাজী আবদুল খালেকের ছেলে ও ঢাকার তেজগাঁও কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রিংকু শুক্রবার সন্ধ্যায় শহরের আবুবক্কর সড়ক এলাকায় অসতর্কভাবে রেল লাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন ও ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে পরিবারকে খবর দেয়।

বিষয়টি নিশ্চিত করে ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুজ্জামান রুমেল জানান, ‘শুক্রবার সন্ধ্যায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেল লাইনের পাশ দিয়ে হাঁটার সময় সোনার বাংলা ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে রিংকু নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের মধুখালীতে র‌্যাবের অভিযান: ৬ মামলার আসামি সামাদ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী থানা এলাকায় অভিযান চাল...

image

পাবনায় প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে পিটুনি দিয়ে থানায...

পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় সরকারি সুবিধা দেয়ার প্...

image

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে তিনজন শ্রীঘরে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভি...

image

টিসিবির ডিলারশীপ নবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুর প্রতিনিধি: কোন কারন ছাড়াই দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগ...

image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...

  • company_logo