• লিড নিউজ
  • আন্তর্জাতিক

গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ১০০

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্কঃ অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ১০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৭৫ জনই নিহত হয়েছেন উত্তর গাজার দুটি বাড়িতে বিমান হামলার ঘটনায়।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, অবরুদ্ধ এলাকায় ক্ষুধার পাশাপাশি দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে।

এদিকে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চতুর্থ দিনে প্রবেশে করেছে। তাছাড়া দুই পক্ষের মধ্যে হওয়া এই চুক্তিকে সফলতা হিসেবে দেখছেন বর্তমান হিজবুল্লাহ প্রধান।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় ইসরায়েলি হামলায় মোট ৪৪ হাজার ৩৬৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখের বেশি।

লেবাননে মারা গেছেন তিন হাজার ৯৬১ জন। আহত হয়েছেন ১৬ হাজার ৫২০ জন।অন্যদিকে ইসরায়েলকে আরও ৬৮ কোটি ডলারের অস্ত্র দেওয়ার অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন। গাজায় যুদ্ধবিরতি নিয়ে যখন ব্যাপক আলোচনা চলছে তখন এমন সংবাদ সামনে আসে।

 

মন্তব্য (০)





image

রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুথিদের

১

নিউজ ডেস্ক : ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবে ধারাবাহিক হা...

image

জ্বালানি তেলের দামে বড় লাফ

২

নিউজ ডেস্ক : সৌদি আরবে হামলা এবং হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে আঘাতের ঘ...

image

হুথি হামলার মুখে সৌদি আরবে ম্যাক্রোঁ, যুবরাজের সঙ্গে বৈঠক

৩

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের একের প...

image

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ, ৫ মাসে সর্বোচ্চ

৪

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়...

image

৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস, রাহুলকে অমিত শাহ

৫

নিউজ ডেস্ক : ভারতে আগামী ৩০ বছরেও কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে...

  • company_logo