• সমগ্র বাংলা

সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধ ও আইনজীবী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধিঃ সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে এবং চট্টগ্রাম আদালতে আইনজীবী হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের গোপালপুরে  বিক্ষোভ সমাবেশ ও মিছিল। কওমি ওলামা পরিষদ ও ইমাম মোয়াজ্জিন পরিষদের আয়োজনে (২৯ নভেম্বর) গোপালপুরের গোহাটা কেন্দ্রীয় জামে মসজিদের পাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে থেকে ও আশেপাশের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিদের অংশগ্রহণে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত বিক্ষোভ মিছিলটি গোপালপুর বাস স্ট্যান্ড চত্বর  প্রদক্ষিণ করে থানা চত্বরে দোয়ার মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। বক্তারা বক্তব্যে সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধ সহ চট্টগ্রামে আদালতে আইনজীবী হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এ সময় বক্তব্য রাখেন ইমাম মোয়াজ্জেন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মুফতি নাজির সিদ্দিকী। 

সহ-সভাপতি কওমি ওলামা পরিষদের হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক, কওমি ওলামা পরিষদের সাধারণ সম্পাদক হযরত মাওলানা শাকের আহমদ, ইমাম মুয়াজ্জিন পরিষদের সহ-সভাপতি হাফেজ নুর উদ্দিন, আরো উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন ও মুসল্লী বৃন্দ।

মন্তব্য (০)





image

ফরিদপুরের মধুখালীতে র‌্যাবের অভিযান: ৬ মামলার আসামি সামাদ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী থানা এলাকায় অভিযান চাল...

image

পাবনায় প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে পিটুনি দিয়ে থানায...

পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় সরকারি সুবিধা দেয়ার প্...

image

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে তিনজন শ্রীঘরে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভি...

image

টিসিবির ডিলারশীপ নবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুর প্রতিনিধি: কোন কারন ছাড়াই দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগ...

image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...

  • company_logo