ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে হিন্দু-মুসলিমদের মাঝে সাম্প্রদায়িক সৌহার্দ ও সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(২৮ নভেম্বর) রাতে উপজেলা পরিষদ হলরুমে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার ওপর গুরুত্বারোপ করে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান।
থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জিল্লুর রহমান সহ বিভিন্ন ধর্মীয়, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ।মতবিনিময় সভায় ওসি জিল্লুর রহমান বলেন, আমাদের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে একটি কুচক্রী মহল গুজব ছড়াচ্ছে। কারো উস্কানিতে প্ররোচিত হয়ে আমরা যেন সংঘাতে না জড়িয়ে পড়ি, সেদিকে সবাইকে সচেষ্ট থাকতে হবে। বাংলাদেশ যেমন সবার, তেমনি দেশের আইনও সবার জন্য সমান।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোস...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আন্তর্জাতিক বৈদ্যুতিক যানবাহন ব্র্য...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে কথা-কাটাকাটি ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
বগুড়া প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জ...

মন্তব্য (০)