• লিড নিউজ
  • কূটনৈতিক সংবাদ

মার্কিন দূতাবাসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

  • Lead News
  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ গমন নিশ্চিত হয়েছে সরকারের পক্ষ থেকে। তাই যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিতে যেতে সে দেশের ভিসার জন্য ঢাকার দূতাবাসে গেছেন তিনি, এমন তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, বুধবার (২৭ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে গুলশানের বাসা ফিরোজা থেকে বারিধারায় অবস্থিত মার্কিন দূতাবাসের উদ্দেশে রওনা করেন তিনি। পরে ২টা ২২ মিনিটে দূতাবাসে পৌঁছান খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসউদ্দিন দিদার গণমাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, মার্কিন দূতাবাসে আমেরিকার ভিসার জন্য ফিঙ্গার প্রিন্ট দিতে গেছেন বেগম খালেদা জিয়া। আগামী ডিসেম্বর তিনি প্রথমে যুক্তরাজ্যে যাবেন। সেখান থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে তার।

এর আগে দুপুরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের দণ্ডের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল মঞ্জুর করেছেন হাইকোর্ট।   বুধবার (২৭ নভেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা করা হয়। ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত শেষে ২০১২ সালে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক।  

২০১৪ সালের ১৯ মার্চ খালেদাসহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শেষ হলে দুদকের পক্ষে এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে ২০১৮ সালের ১৯ অক্টোবর রায় ঘোষণা করা হয়।

মন্তব্য (০)





image

‎রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুসে উড...

নিজস্ব প্রতিবেদকঃ রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ...

image

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ফলপ্রসূ বৈঠক

নিউজ ডেস্ক : বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি, বড় অবকাঠামো প...

image

পররাষ্ট্রমন্ত্রীর কাছে নতুন ইউএনডিপি আবাসিক প্রতিনিধির পর...

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কাছে পরিচয়প...

image

দক্ষিণ কোরিয়ার বাজারে ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা পাবে বা...

নিউজ ডেস্ক : দক্ষিণ কোরিয়ার বাজারে রপ্তানি হওয়া ৯৭ শতাংশ পণ্...

image

যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যা...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন ...

  • company_logo