• লিড নিউজ
  • সমগ্র বাংলা

নড়াইলে ৭ দিন ব্যাপী বৃক্ষমেলা শুরু

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ "বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ" - এই শ্লোগান কে সামনে রেখে নড়াইলে বৃক্ষমেলা ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে নড়াইল শিল্পকলা একাডেমী চত্বরে মেলার উদ্বোধন করা হয়েছে। 

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক  শারমিন আক্তার জাহান। নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, সামাজিক বনায়ন জোন, নড়াইলের সহকারী বন সংরক্ষক অমিতা মন্ডল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি, নড়াইলের উপ পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম বিশ্বাস, নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ আয়োজিত এই মেলা শেষ হবে আগামী ২ ডিসেম্বর।

মন্তব্য (০)





image

ফরিদপুরের মধুখালীতে র‌্যাবের অভিযান: ৬ মামলার আসামি সামাদ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী থানা এলাকায় অভিযান চাল...

image

পাবনায় প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে পিটুনি দিয়ে থানায...

পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় সরকারি সুবিধা দেয়ার প্...

image

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে তিনজন শ্রীঘরে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভি...

image

টিসিবির ডিলারশীপ নবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুর প্রতিনিধি: কোন কারন ছাড়াই দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগ...

image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...

  • company_logo