ছবিঃ সিএনআই
রংপুর ব্যুরো: সড়কে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি হয়রানি বন্ধ ও ট্রাক থামিয়ে ডাকাতি বন্ধ করার দাবিতে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ট্রাক শ্রমিকরা।এসময় মহাসড়কে পুলিশের চাঁদাবাজি করে টাকা আদায় করার প্রতিবাদ করেন তারা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুর নগরীর আর কে রোড এলাকায় এ বিক্ষোভ করে ট্রাক শ্রমিকরা।
রংপুর-ঢাকা মহাসড়কের দু’পার্শ্বে শত শত যানবাহন আটকা পড়ে।মানুষকে চরম দূর্ভোগ আর ভোগান্তিতে পড়তে হয়।এঘটনায় সেনাবাহিনী ও পুলিশ ঘটনা স্থলে এসে সন্ধার মধ্যে সমাধানের আশ্বাস দিলে ট্রাক শ্রমিকরা প্রায় দেড়ঘন্টা পর অবরোধ তুলে নেয়।
এসময় শত শত ট্রাক শ্রমিক আর কে রোড এলাকায় ট্রাক ষ্টান্ডের সামনে রংপুর-ঢাকা মহাসড়কের মাঝামাঝি স্থানে ট্রাক আড়াআড়ি ভাবে রেখে অবরোধ করে বিক্ষোভ করেন।এ সময় ব্যস্ততম সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়।
রংপুর-দিনাজপুরসহ ঢাকা-সিরাজগঞ্জ পর্যন্ত মহাসড়কে প্রতিদিন ট্রাক আটকিয়ে ডাকাতি করছে দুবৃর্ত্তরা। তারা টাকা পয়সা লুট করছে সেই সঙ্গে ড্রাইভার হেলপারদের কুপিয়ে আহত করছে। এ বিষয়ে প্রশাসনকে বার বার জানানোর পরেও কোনো পদক্ষেপ গ্রহণ না করায় বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে। তারা বলেছে দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।
ট্রাক শ্রমিকদের অভিযোগ রংপুরের তারাগঞ্জ উপজেলার বালাবাড়ি থেকে বড়দরগা, গাইবান্ধার গোবিন্দগজ্ঞসহ বিভিন্ন মহাসড়কে ট্রাক আটকিয়ে হাইওয়ে পুলিশ কাগজ পরীক্ষার নামে চাঁদাবাজি করছে। টাকা না দিলে তারা মোটা অংকের জরিমানা করছে।
এঘটনায় ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মানিক জানান,ট্রাক শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে মহাসড়কে ট্রাক থামিয়ে ডাকাতি হচ্ছে।ডাকতারা মালামাল লুট করে নিয়ে যাচ্ছে। ডাকাতদের হামলায় ট্রাক ড্রাইভার আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না।
অপরদিকে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধ হচ্ছে না।রংপুরের তারাগজ্ঞ থেকে বগুড়া পর্যন্ত বিভিন্ন স্থানে কাগজ পরীক্ষার নামে গাড়ি আটকিয়ে চাঁদাবাজি করা হচ্ছে।
তিনি আরও বলেন,একটি স্থানে কাগজ পরীক্ষা করা হোক বার বার বিভিন্ন স্থানে কাগজ দেখার নামে চাঁদাবাজি হাইওয়ে পুলিশকে বন্ধ করতে হবে। ট্রাক শ্রমিকরা বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করেছে। সেনাবাহিনী ও পুলিশ আমাদের সন্ধা পর্যন্ত সময়ের মধ্যে দাবি মেনে নেবার আশ্বাস দেওয়ায় আমরা আপাতত অবরোধ প্রত্যাহার করছি এর পরেও দাবি মানা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তিনি।
রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ট্রাক শ্রমিকদের দাবি দাওয়া গুলো নিয়ে আমরা সন্ধার মধ্যে আলোচনা করে সমাধান করার চেষ্টা করবো। আপাতত অবরোধ প্রত্যাহার করা হয়েছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।
পরে সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সন্ধার মধ্যে ট্রাক শ্রমিকদের দাবির যৌক্তিক সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী থানা এলাকায় অভিযান চাল...
পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় সরকারি সুবিধা দেয়ার প্...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভি...
দিনাজপুর প্রতিনিধি: কোন কারন ছাড়াই দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...

মন্তব্য (০)