• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইমরানের সমর্থকদের বিক্ষোভ, উত্তাল পাকিস্তান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষে অন্তত এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। কয়েক ডজন লোক হতাহত হয়েছেন।

সোমবার এ সংঘর্ষ বাঁধে। কর্মকর্তাদের পাশাপাশি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি (পিটিআই) এসব তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার

খানের মুক্তির দাবিতে পার্লামেন্ট অভিমুখে মিছিল এবং অবস্থান ধর্মঘটের আহ্বানের পর কর্তৃপক্ষ গত দুই দিন ধরে দেশে নিরাপত্তা লকডাউন কার্যকর করেছে।

সোমবার ইসলামাবাদের উপকণ্ঠ এবং পাঞ্জাব প্রদেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে একজন পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হয়েছেন অন্তত ১১৯ জন।

২২টি পুলিশ যানে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক পুলিশ প্রধান উসমান আনোয়ার। তিনি আরও জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

পিটিআই বলছে, তাদের বহু কর্মী আহত হয়েছেন। এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বলেন, পুলিশ কর্মকর্তার নিহত হওয়ার পেছনে যারা দায়ী, তাদের বিচারের মুখোমুখি করা হবে।

গত বছরের আগস্ট থেকে জেলে রয়েছেন ইমরান খান। জেলে যাওয়ার পর থেকেই তার দল বেশ কয়েকবার বড় ধরনের কর্মসূচি দিয়েছে।  

তার দল জানিয়েছে, কারাবন্দি এ নেতার তৃতীয় স্ত্রী বুশরা বিবি এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী ও ঘনিষ্ঠ সহযোগী আলী আমিন গান্দাপুরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সোমবার রাতে ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছায়।

সেখানে অবশ্য আগে থেকেই কড়া অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ বিক্ষোভ মিছিল ঘিরে ইমরানের চার হাজারের বেশি সমর্থকের গ্রেপ্তার হওয়ার খবর জানা গেছে।

মন্তব্য (০)





image

রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুথিদের

১

নিউজ ডেস্ক : ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবে ধারাবাহিক হা...

image

জ্বালানি তেলের দামে বড় লাফ

২

নিউজ ডেস্ক : সৌদি আরবে হামলা এবং হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে আঘাতের ঘ...

image

হুথি হামলার মুখে সৌদি আরবে ম্যাক্রোঁ, যুবরাজের সঙ্গে বৈঠক

৩

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের একের প...

image

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ, ৫ মাসে সর্বোচ্চ

৪

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়...

image

৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস, রাহুলকে অমিত শাহ

৫

নিউজ ডেস্ক : ভারতে আগামী ৩০ বছরেও কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে...

  • company_logo