প্রতীকী ছবি
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে ১৮ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এক কৃষক।
শনিবার (২৩ নভেম্বর) রাতে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
নিহত কৃষক হেলাল উদ্দিন (৫৫) সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের বাগবাড়ি শিমুলিয়া এলাকার মৃত আ: লতিফের পুত্র।
জানা গেছে, নিহত কৃষক হেলালের সাথে জমির আইল ও পানি দেওয়া নিয়ে প্রতিবেশী চান্দুর সাথে বিরোধ বাধে। পরে গত ৫ নভেম্বর দুপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে চান্দু ও তার পুত্র জাকির হেলাল ও তার পুত্র খোকনের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন হেলাল ও তার পুত্র খোকনকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শনিবার রাতে ১৮ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যায় সে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। ঘটনার পর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছিল। এখন পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী থানা এলাকায় অভিযান চাল...
পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় সরকারি সুবিধা দেয়ার প্...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভি...
দিনাজপুর প্রতিনিধি: কোন কারন ছাড়াই দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...

মন্তব্য (০)