• সমগ্র বাংলা

গাজীপুরে ৩ শিক্ষার্থীর নিহতের ঘটনায় আরও ৩ তদন্ত কমিটি

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে বিআরটিসির দোতলা বাসে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে গাজীপুর ইসলামিক ইউনির্ভাসিটি অফ টেকনোলজি (আইইউটি) বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর নিহতের ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। এছাড়াও বিআরটিসির পক্ষ থেকেও আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে তদন্ত কমিটি গঠনের বিষয়ে পৃথকভাবে নিশ্চিত করেছেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. আকমল হোসেন ও গাজীপুর বিআরটিসি বাস ডিপো ম্যানেজার (অপারেশন) রাকিবুল হাসান শুভ।

নিহতরা হলেন ফেনীর মাস্টারপাড়া এলাকার মোতাহার হোসেনের ছেলে মীর মোজাম্মেল নাঈম (২৩), রাজশাহীর রাজপাড়া ডিঙ্গাব এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে জোবায়ের আলম সাকিব (২২) ও রংপুর সদরের ইমতিয়াজুর রহমানের ছেলে মুবতাছিন রহমান মাহিন (২২)। অন্যদিকে, আহতরা হলেন কাবিদুল ইসলাম আলিফ (২২) ও নাফিজ আলম খান (২২) চিকিৎসাধীন। তারা সবাই ওই বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. আকমল হোসেন বলেন, ঘটনার পর খবর পেয়ে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরপর রাতে পল্লীবিদ্যুতের সাত কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। প্রধান কার্যালয় থেকে তাদের বরখাস্তের সিদ্ধান্ত আসে। এ ছাড়া রাতেই এ ঘটনায় দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর একটি গঠন করা হয়েছে পল্লীবিদ্যুৎ প্রধান কার্যালয় থেকে। অপরটি গঠন করে ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি। প্রধান কার্যালয় থেকে গঠন করা কমিটি আট সদস্য বিশিষ্ট ও অপরটি তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি।

  পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের তিন সদস্যের কমিটির প্রধান হলেন ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি জোনাল অফিসের ডিজিএম মো. মহিউদ্দিন আহমেদ। এছাড়াও, আট সদস্যের তদন্ত কমিটির প্রধান হলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. আব্দুর রহিম মল্লিক।

গাজীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আফজাল হোসেন বলেন, দ্বিতল বাসে চড়ে পিকনিকে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর নিহতের ঘটনায় এখনো শ্রীপুর থানায় কেউ মামলা করেনি। মামলা হলে এর প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, গতকাল শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বৈদ্যুতিক তারে জড়িয়ে আইইউটির পিকনিকের বাস বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় আহত হন ওই বিশ্ববিদ্যালয়ের আরো তিন শিক্ষার্থী। ঘটনার পর পরই গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তারকে প্রধান করে ৪ সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও একই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক রাকিবুল ইসলামকে প্রধান করে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

 

মন্তব্য (০)





image

ফরিদপুরের মধুখালীতে র‌্যাবের অভিযান: ৬ মামলার আসামি সামাদ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী থানা এলাকায় অভিযান চাল...

image

পাবনায় প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে পিটুনি দিয়ে থানায...

পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় সরকারি সুবিধা দেয়ার প্...

image

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে তিনজন শ্রীঘরে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভি...

image

টিসিবির ডিলারশীপ নবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুর প্রতিনিধি: কোন কারন ছাড়াই দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগ...

image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...

  • company_logo