• লাইফস্টাইল

শীতে সুস্থ থাকতে খাদ্যতালিকায় নিয়মিত খান এই সবজি

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্কঃ গুটিগুটি পায়ে এগিয়ে আসছে শীত। উত্তরের হিমেল হাওয়া জানান দিচ্ছেন শীতের আগমনের। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গেই বেড়েছে সর্দি, কাশি, জ্বরে আক্রান্তের সংখ্যা। শীতে নানা ধরনের সংক্রামক রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই এসময় শরীরের বিশেষ যত্ন নেওয়া চাই। 

শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই এসময় খাদ্যতালিকায় এমন সব খাবার রাখতে হয় যা রোগের সঙ্গে লড়াই করার শক্তি বৃদ্ধি করবে। এমনই একটি খাবার হলো মিষ্টি আলু বা রাঙা আলু। কেবল খেতেই মজা নয়, স্বাস্থ্যের জন্যও এটি বেশ উপকারি- 

ক্যানসার প্রতিরোধ করে 

মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং ম্যাঙ্গানিজ। এটি ক্যানসার রোধে কার্যকরী ভূমিকা রাখে। শরীর সুস্থ রাখতে সাহায্য করে এই আলু। 

ত্বক ভালো রাখে 

ভিটামিন এ এবং বিটা ক্যারোটিনের বিশাল উৎস মিষ্টি আলু। আর তাই এটি খেলে ত্বক টানটান থাকে, বাড়ে জেল্লা। 

শক্তি বাড়ায় 

ত্বকের কালো দাগ-ছোপ দূর করে মিষ্টি আলু। সেসঙ্গে চামড়া রাখে টানটান। এই আলু খেলে শরীরে অফুরন্ত শক্তি পাবেন। 

ওজন নিয়ন্ত্রণে রাখে 

বিশেষজ্ঞ চিকিৎসকের মতে, মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে। এটি খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে। বারবার খেতে ইচ্ছে হয় না। ফলে ওজন থাকে নিয়ন্ত্রণে।এই সবজিটি প্রচুর মেদ ঝরাতে সাহায্য করে, ত্বক ভালো রাখে আর হাড় মজবুত কতে। তাই সবমিলিয়ে শীতে শরীর ভালো রাখতে নিয়মিত খান মিষ্টি আলু। 

মন্তব্য (০)





image

‎ফ্যাটি লিভার সহজে নিয়ন্ত্রণে আনতে ২১ দিনের ৮ পরিকল্পনা

নিউজ ডেস্কঃ লিভার শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি ...

image

হৃদযন্ত্র সুস্থ রাখতে ডায়েটে রাখুন এই ৩ খাবার

নিউজ ডেস্ক : হৃদরোগের ঝুঁকি শুধু বয়স বা বংশগত কারণেই বাড়ে না, প্রতিদিনে...

image

ধূমপান ছাড়াও যেসব কারণে বাড়তে পারে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর মধ্যে ফুসফ...

image

হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না, জানা যাবে যে বিশেষ উপায়ে

নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...

image

ব্যস্ততার মধ্যে ব্যায়ামের ধারাবাহিকতা ধরে রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...

  • company_logo