• লিড নিউজ
  • জাতীয়

সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীনকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। একইসঙ্গে চার কমিশনারকেও নিয়োগ দিয়েছেন তিনি। সাংবিধানিক ক্ষমতাবলে তাদের নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপ্রধান। বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে সিইসি ও চার নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়।

চার নির্বাচন কমিশনার হলেন- সাবেক অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) মো. আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ (অবসরপ্রাপ্ত) রহমানেল মাসুদ, সাবেক যুগ্মসচিব (অবসরপ্রাপ্ত) বেগম তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ। এর আগে গত ২৯ অক্টোবর নির্বাচন কমিশন পুনর্গঠনে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়।

এর প্রধান করা হয় আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে। ওই কমিটি যাচাই-বাছাই করে ১০ জনের একটি তালিকা গতকাল রাষ্ট্রপতির দফতরে পাঠান। রাষ্ট্রপতি তাদের মধ্য থেকে একজনকে সিইসি এবং চারজনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেন।

মন্তব্য (০)





image

ঈদের ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, মিলল পূর্বাভাস

নিউজ ডেস্ক : দেশে আগামী বৃহস্পতিবার (২৮ মে) উদযাপিত হতে যাচ্...

image

‎১০০ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টি হলেও কিছুক্ষণের মধ্যেই পান...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণাল...

image

বিচারক বিচারকার্যে সম্পূর্ণ স্বাধীন: আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃ আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয় এন...

image

‎ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে: বিদ্যুৎ বিভাগ

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন ব...

image

‎চট্টগ্রামের সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য হাব করা হবে...

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী ...

  • company_logo