• সমগ্র বাংলা

পাবনায় অগ্নিনির্বাপক যন্ত্র বিস্ফোরণে ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু; আহত ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল করার সময় বিস্ফোরণে ফায়ার সার্ভিসের এক গাড়িচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাশীনাথপুর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক (৩৫) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী শেলা চাপড়ি গ্রামের সালাম মোল্লার ছেলে। তিনি কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের গাড়িচালক ছিলেন। আহত জব্বার আলী (২৫) এর বাড়ি নীলফামারী জেলায়। তিনি কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনে বাবুর্চি হিসেবে কাজ করেন।

কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপাপ্ত কর্মকর্তা লিডার মো. আহসান আলী জানান, কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশনে প্রায় ৪ বছর ধরে বাবুর্চির কাজ করেন আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত জব্বার আলী। পাশাপাশি তিনি কাশিনাথপুর বাজারের পাশে ব্লু বার্ড ইম্পেরিয়াল স্কুলের পুরাতন একটি কক্ষ ভাড়া নিয়ে অগ্নি নির্বাপক যন্ত্র রিফিল করার ব্যবসা করতেন। বাবুর্চি জব্বারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল গাড়িচালক আব্দুর রাজ্জাকের।

তিনি বলেন, রাতে মোটরসাইকেলে আব্দুর রাজ্জাককে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে যান জব্বার। সেখানে অগ্নি নির্বাপক যন্ত্র রিফিল করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় দুইজনই গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক গাড়িচালক রাজ্জাককে মৃত ঘোষণা করেন। আহত বাবুর্চি জব্বার আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ঘটনাস্থলে তারা দুইজনই ছিলেন। রিফিল করার সময় অতিরিক্ত প্রেশারে অগ্নি নির্বাপক যন্ত্র বিস্ফোরণ হয়ে এই দুর্ঘটনা ঘটেছে। তারপরও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলটিকে ঘিরে রাখা হয়েছে। সিআইডি এসে প্রয়োজনীয় তদন্ত ও আলামত সংগ্রহ করবে। এছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দিলে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। 

মন্তব্য (০)





image

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে তিনজন শ্রীঘরে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভি...

image

টিসিবির ডিলারশীপ নবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুর প্রতিনিধি: কোন কারন ছাড়াই দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগ...

image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...

image

চাটমোহরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি অলিউর রহমানের মতবিনিময়

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানার নবাগত অফিসার ইনচার্জ (...

image

বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত পারাপার থামছে না : গুলিবিদ্ধ ...

কক্সবাজার প্রতিনিধি: বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত পারাপার...

  • company_logo