• লিড নিউজ
  • রাজনীতি

রংপুরে সাবেক দুই এমপি রাঙ্গা ও বাবলুর বিরুদ্ধে মামলা

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরোঃ  রংপুর-১ আসনের সাবেক দুই সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা ও আসাদুজ্জামান বাবলুসহ আওয়ামী লীগ-জাতীয় পার্টির ৩৯ জন নেতাকর্মীর নামে একটি মামলা দায়ের হয়েছে।এই মামলায় আরও ২৫০-২৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান।

মামলার এজাহারে বলা হয়েছে-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা ও বিএনপির পার্টি অফিসে হামলা, ভাঙচুর, লুটপাট, ছিনতাই এবং সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তোলা হয়েছে। গতসোমবার (১৮ নভেম্বর) গঙ্গাচড়া মডেল থানায় জাতীয়তাবাদী তাঁতী দলের উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাবু এ মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়,আসামিরা ১৪ দলীয় মহাজোটের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থক। বিগত সরকারের ১৫ বছর সময়ে এলাকার আইনশৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডসহ রাজনৈতিক শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধা দান, বাক্‌স্বাধীনতা খর্ব, দলীয় কার্যালয়ে হামলা, নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ প্রকাশ্যে জীবননাশের হুমকি এবং নানাভাবে দমনপীড়নমূলক অন্যায় অত্যাচার করেছেন।

এ অবস্থায় গত ১৯ জুলাই ডাকবাংলো সংলগ্ন বিএনপি পার্টি অফিস ভাঙচুর করে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের সময় আসামিরাসহ প্রায় ২৫০- ২৬০ হামলা চালায় এবং লুটপাট ও ছিনতাই করেন। মামলার অন্য আসামিরা হলেন-জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও সাবেক-এমপি মশিউর রহমান রাঙ্গার ছেলে জিতু, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক মমিনুর ইসলাম মমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মতিন অভি, গজঘণ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী, গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, মর্ণেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান, যুবলীগ নেতা আতাউর রহমান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাজালাল প্রমুখ।

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo