• অর্থনীতি

আগামী বছর ব্যাংক বন্ধ থাকবে ২৭ দিন

  • অর্থনীতি

ফাইল ছবি

অর্থনীতি ডেস্ক: আগামী ২০২৫ সালের জন্য ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন বছরের জন্য ছুটি থাকবে ২৭ দিন।

এ ছুটি সব তফসিলি ব্যাংকের জন্য প্রযোজ্য হবে।

রোববার (১৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইড সুপারভিশন থেকে প্রকাশ করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী আগামী বছর প্রথম সরকারি ছুটির দিনটি হবে শবে বরাতে। এ উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি একদিন ব্যাংক বন্ধ থাকবে। ওই মাসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি একদিন ব্যাংক বন্ধ থাকবে। এরপর স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ, জুমাতুল বিদা ও শবে ২৮ মার্চ ব্যাংক বন্ধ থাকবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৯ থেকে ২ এপ্রিল পর্যন্ত পাঁচদিন ব্যাংক বন্ধ থাকবে। এর মধ্যে একদিন সাপ্তাহিক ছুটি পড়েছে। ঈদুল ফিতরের আগের দুদিন, ঈদের দিন ও ঈদের পরের দুদিন ব্যাংক বন্ধ রাখা হবে।

এর পর বাংলা নববর্ষ উপলক্ষে ১৪ এপ্রিল, মে দিবস উপলক্ষে ১ মে ও বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ১১ মে ব্যাংক বন্ধ থাকবে। ৫ থেকে ১০ জুন এ ছয়দিন ঈদুল আজহা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। এর মধ্যে দুদিন সাপ্তাহিক ছুটি পড়েছে।

এছাড়া ১ জুলাই ব্যাংক হলিডে উপলক্ষে একদিন, আশুরা উপলক্ষে ৬ জুলাই, জন্মাষ্টমী ১৬ আগস্ট, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫ সেপ্টেম্বর, দুর্গাপূজা ‍উপলক্ষে ১ ও ২ অক্টোবর, বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর, বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর ও ব্যাংক হলিডে উপলক্ষে ৩১ ডিসেম্বর ব্যাংক বন্ধ থাকবে।  

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সুপারভিশন থেকে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের চলতি বছরের ২১ অক্টোবরের প্রজ্ঞাপন অনুযায়ী সব তফসিলি ব্যাংকের জন্য এ ছুটি কার্যকর হবে।  

মন্তব্য (০)





image

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

নিউজ ডেস্ক : দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংকের অনুমোদ...

image

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক পদ্ধতি কীভাবে কার্যকর হবে?

নিউজ ডেস্ক : বাংলাদেশে সর্বজনীন পেনশন কর্মসূচিতে শরিয়াহভিত্ত...

image

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বা...

image

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...

image

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ: এডিবি

নিউজ ডেস্কঃ চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক...

  • company_logo