• লিড নিউজ
  • সমগ্র বাংলা

ফতুল্লায় পোশাক কারখানায় আগুন, তিন ঘন্টা পর নিয়ন্ত্রণে

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পাঞ্চলে একটি পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৭ নভেম্বর) বেলা ১২টার দিকে কেসি এপারেলস্ নামে কারখানার ৪র্থ তলায় এই অগ্নিকান্ড ঘটে।

ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স‘র ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনের জন্য কাজ করে। বেলা ৩টার দিকে আগুন নির্বাপণ করতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা। এই ঘটনায় কারখানায় সংরক্ষিত পোশাক সামগ্রীর ক্ষয়ক্ষতি হলেও কোন হতাহতের ঘটনা ঘটে নি। আগুন নেভাতে ঘটনাস্থলে ফতুল্লা ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট, মন্ডলপাড়া ফায়ার স্টেশন থেকে ১ টি ইউনিট, পাগলা ফায়ার স্টেশন থেকে ১টি ইউনিটের সদস্যরা কাজ করেন।

ফতুল্লা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল হালিম জানান, বেলা ১২ টার দিকে কেসি এপারেলস নামে কারখানায় অগ্নিকান্ড ঘটে। ছয় তলা ভবনের ৪র্থ তলায় কাপড় রাখার গোডাউনে আগুন লাগে। ১২টা ২৫ মিনিটে আমরা ঘটনাস্থলে রওনা দেই। আমাদের থেকে ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। এর পাশাপাশি পাগলা ও মন্ডলপাড়া ফায়ার স্টেশন থেকে ১টি করে মোট ২টি ইউনিট যুক্ত হয়। আমাদের সার্বিক চেষ্টায় দুপুর ৩টার দিকে আগুন নেভানো হয়। আগুনের কারণে কারখানার সামগ্রীর ক্ষতি হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটে নি।

তিনি আরও জানান, ৪র্থ তলায় থাকা কাপড়ের ক্ষতি হয়েছে। ওই ফ্লোর থেকে আমরা আগুন ছড়াতে দেই নি। এই অগ্নিকান্ডে কি পরিমাণ ক্ষতি হয়েছে ও কী কারণে আগুন লেগেছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতি ও আগুনের কারণ জানা সম্ভভ হবে।

মন্তব্য (০)





image

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে তিনজন শ্রীঘরে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভি...

image

টিসিবির ডিলারশীপ নবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুর প্রতিনিধি: কোন কারন ছাড়াই দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগ...

image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...

image

চাটমোহরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি অলিউর রহমানের মতবিনিময়

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানার নবাগত অফিসার ইনচার্জ (...

image

বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত পারাপার থামছে না : গুলিবিদ্ধ ...

কক্সবাজার প্রতিনিধি: বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত পারাপার...

  • company_logo