• লিড নিউজ
  • সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থীসহ নিহত ২

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বালু ভর্তি টোয়েন্টি গাড়ির নিচে পৃষ্ট হয়ে হাবিব (৫) নামের এক শিশু শিক্ষার্থী ও মাহেন্দ্র উল্টে শাহজাহান (৪২) নামের একজন নিহত হয়েছে। নিহত শিশু শিক্ষার্থী হাবিব উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভাটিচর নওপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। মাহেন্দ্র উল্টে নিহত শাহজাহান একই ইউনিয়নের মাইজহাটি চরপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে।

জানা যায়, উপজেলার ভান্ডারী বাজার হতে ছেড়ে আসা বালু ভর্তি দুইটি টোয়েন্টি গাড়ি বেপরোয়া গতিতে জিগাতলা বাজারের দিকে আসছিল। এসময় শিশু শিক্ষার্থী হাবিব রবিবার সকালে ব্রাক স্কুলে যাওয়ার পথে বাড়ি পাশেই টোয়েন্টি গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। ঘাতক টোয়েন্টি গাড়ির চালক টিটু মিয়া পলাতক রয়েছে। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অপরদিকে নিহত শাহজাহান মাহেন্দ্র গাড়ি যোগে কিশোরগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে কিশোরগঞ্জ সদর মহিনন্দ নামক স্থানে মাহেন্দ্র উল্টে গুরুতর আহত হয়। পরে আশংকাজনক অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। 

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, লাশ দুটি থানায় রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

মন্তব্য (০)





image

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে তিনজন শ্রীঘরে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভি...

image

টিসিবির ডিলারশীপ নবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুর প্রতিনিধি: কোন কারন ছাড়াই দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগ...

image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...

image

চাটমোহরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি অলিউর রহমানের মতবিনিময়

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানার নবাগত অফিসার ইনচার্জ (...

image

বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত পারাপার থামছে না : গুলিবিদ্ধ ...

কক্সবাজার প্রতিনিধি: বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত পারাপার...

  • company_logo