• শিশু সংবাদ

পাবনায় তেলবাহী লরির ধাক্কায় এক শিশু শিক্ষার্থী নিহত, আহত ১

  • শিশু সংবাদ

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় তেলবাহী লরির ধাক্কা এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে অপর এক শিশু।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে চাটমোহর-বাঘাবাড়ি আঞ্চলিক মহাসড়কের রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিশু হলো ভাঙ্গুড়া উপজেলার মল্লিকচক গ্রামের আমিনুল ইসলামের মেয়ে আন্না খাতুন (৬)। আর গুরুতর আহত হয়েছে একই গ্রামের শরিফুল ইসলামের মেয়ে ছামিয়া খাতুন (৬)। তারা রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে স্কুল ছুটি হলে দুই শিশু চাটমোহর-বাঘাবাড়ি আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিল। এসময় চাটমোহর থেকে বাঘাবাড়িগামী যমুনা ওয়েলের তেলবাহী একটি লরি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় আন্না খাতুনের।

এ সময় গুরুতর আহতাবস্থায় ছামিয়া খাতুনকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় স্থানীয়রা। পরে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে সুরতহাল প্রতিবেদন করে। চালক ও হেলপার পালিয়ে গেছে। তেলবাহী লরিটি জব্দ করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুর মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ দুর্ঘটনায় থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।'

মন্তব্য (০)





image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

image

অটিজম হোম প্রাঙ্গণে রঙিন আয়োজন: বিশেষ শিশুদের হাসিতে মুখর...

রংপুর ব্যুরো : আমার সন্তান-আমার পৃথিবী”-এই মানবিক ও অন...

image

সরকারি চাকুরিজীবী অভিভাবক পেল অজ্ঞাত পরিচয় পরিত্যক্ত শিশু

দিনাজপুর প্রতিনিধি : উপযুক্ত অভিভাবক পেল নাম পরিচয় হীন দিনাজ...

image

জামালপুরে 'গরীবের সইমিং পুল' এপির শিশু ও যুব ফোরামের সাতা...

জামালপুর প্রতিনিধি : প্রতি বছর জামালপুরে সাতার না জানার কারণ...

  • company_logo