• লিড নিউজ
  • জাতীয়

অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত: প্রধান উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ  প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত।  

বুধবার (১৩ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে সংবাদসংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ড. ইউনূস এই মন্তব্য করেন।

আগামী নির্বাচন নিয়ে পরিকল্পনার কথা জানাতে গিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের নির্বাচন হবে, এই প্রতিশ্রুতি আমরা দিয়েছি  এবং নির্বাচিত লোকেরা দায়িত্ব পেয়ে দেশ পরিচালনা করতে পারবে। আমরা অন্তর্বর্তী সরকার, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত।

তিনি আরও বলেন, আগে কিছু সংস্কার প্রয়োজন। সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে এবং এ লক্ষ্যে তারা কাজ করছেন।

সাক্ষাৎকারে তরুণদের উদ্দেশে ড. ইউনূস বলেন, তোমাদের স্বপ্ন দেখতে হবে। স্বপ্নই জীবনের সবচেয়ে শক্তিশালী চালিকাশক্তি।  তিনি বলেন, যদি তোমরা স্বপ্ন দেখো, তবে তোমাদের জীবনে একটি বড় পরিবর্তন আসবে। কিন্তু যদি স্বপ্ন না দেখো, আমি নিশ্চিত কখনোই কোনো পরিবর্তন হবে না।

তিনি আরও বলেন, সরকার, সংসদ এবং নির্বাচনী বিধিমালার পাশাপাশি সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের বিষয়ে আমাদের দ্রুত একমত হতে হবে।

বিভিন্ন সেক্টরে অস্থিতিশীলতার বিষয়ে তিনি বলেন, যে কোনো সরকারই স্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন থাকবে। আমরাও উদ্বিগ্ন। আমরা আশা করছি আমরা এটি সমাধান করতে পারব এবং একটি শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা রাখতে পারব। বিপ্লবের তো মাত্র তিন মাসই পরে হলো।

ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সংস্কারকাজে হাত দিয়েছে। বিএনপিসহ বেশ কিছু দল যতটুকু সম্ভব সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে।

মন্তব্য (০)





image

ঈদের ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, মিলল পূর্বাভাস

নিউজ ডেস্ক : দেশে আগামী বৃহস্পতিবার (২৮ মে) উদযাপিত হতে যাচ্...

image

‎১০০ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টি হলেও কিছুক্ষণের মধ্যেই পান...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণাল...

image

বিচারক বিচারকার্যে সম্পূর্ণ স্বাধীন: আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃ আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয় এন...

image

‎ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে: বিদ্যুৎ বিভাগ

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন ব...

image

‎চট্টগ্রামের সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য হাব করা হবে...

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী ...

  • company_logo