• লিড নিউজ
  • সমগ্র বাংলা

ঘোড়াঘাটে নদীতে ডুবে নিখোঁজ ইন্দোনেশিয়ান নাগরিকের লাশ উদ্ধার 

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে নদীতে ডুবে নিখোজ ইন্দোনেশিয়ান নাগরিক ফাইজির লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।  নিখোজের প্রায় সাড়ে ৩ ঘন্টা পর ৬ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১১টার দিকে তার লাশ খুজে পান তারা। তাবলীগ জামাতে অংশ নিতে এসেছিলেন ওই ইন্দোনেশিয়ান নাগরিক।

জানা গেছে, ইন্দোনেশিয়া থেকে তাবলিক জামাতে অংশ নিতে বাংলাদেশের দিনাজপুরের ঘোড়াঘাটের উত্তরপাড়া জামে মসজিদে অবস্হান করেছিলেন তিনি। আজ বুধবার সকালে অন্যান্যদের সাথে স্হানীয় করতোয়া নদীর কুলান্দপুর ঘাটে গোসল করতে নেমে সকাল ৮ টার দিকে স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যান তিনি।

ফাযার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ঘোড়াঘাট স্টেশনের লিডার জিয়ার রহমান জানান, খবর পেয়ে উদ্ধারে নামেন তারা। পরে রংপুর থেকে ডুবুরি তলব করা হয়। সকাল সাড়ে ১১ টার দিকে তার লাশ খুজে পায় ডুবুরিরা।

তাবলীগ জামায়াতের সাথী এবং স্থানীয়রা  জানান,  গত ৪ নভেম্বর সোমবার থেকে ঘোড়াঘাটে আয়োজিত তাবলীগ জামায়াতে. অন্যান্যদের সাথে অংশ নিয়েছেন ৬ জন ইন্দোনেশিয়ান নাগরিক।

ঘোড়াঘাট থানার ইনচার্জ নাজমুল হক জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরিসহ আইনগত ব্যবস্হা নিয়েছেন তারা।

মন্তব্য (০)





image

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে তিনজন শ্রীঘরে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভি...

image

টিসিবির ডিলারশীপ নবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুর প্রতিনিধি: কোন কারন ছাড়াই দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগ...

image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...

image

চাটমোহরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি অলিউর রহমানের মতবিনিময়

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানার নবাগত অফিসার ইনচার্জ (...

image

বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত পারাপার থামছে না : গুলিবিদ্ধ ...

কক্সবাজার প্রতিনিধি: বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত পারাপার...

  • company_logo