• লিড নিউজ
  • জাতীয়

রাস্তায় কোনো ধরনের দোকানপাট বসতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকার রাস্তায় কোনো ধরনের দোকানপাট বসতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম।বুধবার (৬ নভেম্বর) বেলা সোয়া ১১টায় ঢাকা মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বিশেষ সভা শেষে তিনি এই ঘোষণা দেন।

ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘‘আরও উন্নতির জন্য নানা পদক্ষেপ নেওয়া হবে।’’এ সময়, রাস্তায় দোকানপাট বসানোর বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘রাস্তায় কোনো দোকানপাট বসতে দেওয়া হবে না। তবে ফুটপাতে দোকান বসানো নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’’

চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘‘চাঁদাবাজি কিছুটা বেড়েছে, কিন্তু কোনোভাবেই চাঁদাবাজি করতে দেওয়া হবে না।’’ মোহাম্মদপুর এলাকায় সম্প্রতি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার যে মডেল তৈরি করা হয়েছে, সেটি ঢাকার অন্যান্য এলাকায়ও কার্যকর করা হবে বলে জানান তিনি।

মন্তব্য (০)





image

ঈদের ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, মিলল পূর্বাভাস

নিউজ ডেস্ক : দেশে আগামী বৃহস্পতিবার (২৮ মে) উদযাপিত হতে যাচ্...

image

‎১০০ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টি হলেও কিছুক্ষণের মধ্যেই পান...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণাল...

image

বিচারক বিচারকার্যে সম্পূর্ণ স্বাধীন: আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃ আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয় এন...

image

‎ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে: বিদ্যুৎ বিভাগ

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন ব...

image

‎চট্টগ্রামের সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য হাব করা হবে...

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী ...

  • company_logo