ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে ‘শোষন বৈষমীবিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রা’ শ্লোগান নিয়ে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মঙ্গলবার(৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় হাসপাতাল রোড রেলগেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে রাজারহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে ওই রেলগেটে মিলিত হয়ে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড উপেন্দ্র নাথ রায়, সাধারণ সম্পাদক আক্তারুল ইসালাম রাজু, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুব্রতা রায়, জেলা কমিটির সদস্য কমরেড নুর মোহাম্মদ আনসার, জেলা কমিটির সদস্য দেলোয়ার হোসেন, উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড অমরেন্দ্র নাথ রায়, সাধারণ সম্পাদক কমরেড পরেশ চন্দ্র রায় ও কমরেড হযরত আলী প্রমূখ। সমাবেশে বক্তারা দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, সংখানুপাতিক আসন নির্বাচন ব্যবস্থা, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন ও দ্রুত নির্বাচন সম্পন্ন করার বিষয়ে ব্যাপক আলোকপাত করেন।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভি...
দিনাজপুর প্রতিনিধি: কোন কারন ছাড়াই দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানার নবাগত অফিসার ইনচার্জ (...
কক্সবাজার প্রতিনিধি: বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত পারাপার...

মন্তব্য (০)