ফাইল ছবি
পাবনা প্রতিনিধিঃ কয়েক ঘণ্টার ব্যবধানে পাবনার পদ্মা নদী থেকে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর নগ্ন ও অর্ধগলিত দুইটি লাশ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি।
রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান। এর আগে শুক্রবার (১ নভেম্বর) বিকেলে ও বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
সাইদুর রহমান বলেন, গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে সাতবাড়িয়ার সিংহনগর স্কুলের সামনে নদীর তীরে ১২ বছরের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। পরেরদিন শুক্রবার (১ নভেম্বর) বিকেলে সাতবাড়িয়ার কাঞ্চন পার্কের সামনে নদীর তিরে ভাসমান অবস্থায় ২২ বছরের এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। দুটি মরদেহ নগ্ন ও অর্ধগলিত অবস্থায় ছিল।
মরদেহ দুটির পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহগুলো আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে বলেও তিনি জানান।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোস...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আন্তর্জাতিক বৈদ্যুতিক যানবাহন ব্র্য...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে কথা-কাটাকাটি ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
বগুড়া প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জ...

মন্তব্য (০)