• লিড নিউজ
  • সমগ্র বাংলা

কিশোরগঞ্জের ছেলে তানভীরের হিমালয়ের আমা দাবলাম পর্বত জয়

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ পঞ্চম বাংলাদেশি হিসেবে পৃথিবীর অন্যতম বিপজ্জনক পর্বতশৃঙ্গ মাউন্ট আমা দাবলাম জয় করলেন বাংলাদেশি পর্বতারোহী তানভীর আহমেদ শাওন। যার উচ্চতা ২২৩৪৯ ফুট। তিনি বাংলাদেশী হয়ে পঞ্চম ব্যক্তি তানভীর আহমেদ শাওন। তার বাবা প্রবীন আইনজীবী ও কাদিরজঙ্গল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তারেক উদ্দিন আহমেদ আবাদ, মাতা শিরিন আহমেদ শিউলি। তানভীর আহমেদ শাওন কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা মুন্সি আজিম উদ্দিনের পৌপুত্র।

ব্যক্তিগত জীবনে এক কন্যা সন্তানের জনক তারভীর কর্মরত আছে ভিএফ এশিয়া বাংলাদেশের সিনিয়র প্ল্যানার হিসেবে। কর্মসূত্রে ঢাকার বাসিন্দা এই পর্বতারোগী ২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১৪ সালে প্রতিষ্ঠিত দেশের শীর্ষস্থানীয় পর্বতারোগন ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স এর বর্তমান কার্যকরী কমিটির অর্থ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। আরও দশজন পর্বতারোগীর মতোই তারও পাহাড়ে পথচলার পায়েখড়ি হয় বান্দরবানে। এরপর তিনি ভারতের দেও তিব্বা (৬০০১ মিটার), রামজাক পর্বত (৬৩০৭ মিটার) এবং নেপালের চুলু ফার-ইস্ট (৬০৫৯ মিটার) পর্যন্ত অভিযান করেন।

শনিবার (২ নভেম্বর- ২০২৪) নেপালের স্থানীয় সময় বেলা ১১টায় তানভীর স্পর্শ করেন ৬৮১২ মিটার উচ্চতার আমা দাবলাম। তানভীরের ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
হিমালয়ের অন্যতম কঠিন এই চূড়া, ‘মায়ের গলার হার’ জয়ী পঞ্চম গর্বিত বাংলাদেশি তানভীর। এর আগে ২০২২ সালে ভার্টিক্যাল ড্রিমার্স এরই সেরা সেনানী ডা. বাবর আলী এই যাত্রা শুরু করেন। এরপর ২০২৩ সালে নিশাত মজুমদার এবং কাউসার রুপক ও এই মৌসুমেই তৌফিক আহমেদ তমাল এই দুর্দান্ত কীর্তি গড়েন। গত ১৩ অক্টোবর নেপালের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন তানভীর। তার এই খবরে তার পরিবার ও কিশোরগঞ্জ জেলাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে।

মন্তব্য (০)





image

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে তিনজন শ্রীঘরে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভি...

image

টিসিবির ডিলারশীপ নবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুর প্রতিনিধি: কোন কারন ছাড়াই দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগ...

image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...

image

চাটমোহরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি অলিউর রহমানের মতবিনিময়

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানার নবাগত অফিসার ইনচার্জ (...

image

বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত পারাপার থামছে না : গুলিবিদ্ধ ...

কক্সবাজার প্রতিনিধি: বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত পারাপার...

  • company_logo