ছবিঃ সিএনআই
গোপালপুর প্রতিনিধিঃ "সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" প্রতিপাদ্যে আজ শনিবার টাঙ্গাইলের গোপালপুরে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে গোপালপুর উপজেলা পরিষদ ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় অফিসার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও (অতিরিক্ত দায়িত্ব) ও উপজেলা পরিষদের প্রশাসক মো. নাজমুল হাসান।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোরশেদ, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. আবুল বাশার প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন সমবায়ী সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোস...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আন্তর্জাতিক বৈদ্যুতিক যানবাহন ব্র্য...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে কথা-কাটাকাটি ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
বগুড়া প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জ...

মন্তব্য (০)