• সমগ্র বাংলা

নানা আয়োজনে রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের সঙ্গে নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর শপথ পাঠ (নির্বাচিত), আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণের সনদপত্র বিতরণ, ২৪টি বৃক্ষরোপণ এবং খাল ও জলাশয় পরিস্কার পরিচ্ছন্নতাসহ নানা কর্মসূচি গ্রহণ করে।

কর্মসূচির শুরুতেই উপজেলা পরিষদের প্রধান ফটক সংলগ্ন স্থানে একটি পরিবেশবান্ধব বৃক্ষের চারা রোপণ করা হয়। এরপর উপজেলার খাল ও জলাশয় এবং পরিষদ প্রাঙ্গণ পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও এবারের জাতীয় দিবসের শ্লোগানের উদ্ভাবক আব্দুল মান্নানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভ’মি) শেখ নওশাদ হাসান।

এছাড়াও উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন নওগাঁর ছাত্রনেতা ফজলে রাব্বী প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার ছাত্র সমাজের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ, সুবিধাভোগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে যুবক-যুব মহিলাদের মাঝে ৭লাখ ৫৫হাজার টাকার ঋণের চেক, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
 

মন্তব্য (০)





image

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে তিনজন শ্রীঘরে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভি...

image

টিসিবির ডিলারশীপ নবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুর প্রতিনিধি: কোন কারন ছাড়াই দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগ...

image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...

image

চাটমোহরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি অলিউর রহমানের মতবিনিময়

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানার নবাগত অফিসার ইনচার্জ (...

image

বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত পারাপার থামছে না : গুলিবিদ্ধ ...

কক্সবাজার প্রতিনিধি: বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত পারাপার...

  • company_logo