• অর্থনীতি

সর্বোচ্চ নিরাপত্তায় দ্বিতীয় বারের তেজস্ক্রিয় জ্বালানির প্রথম চালান পৌঁছালো রূপপুরে

  • অর্থনীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল (ইউরেনিয়াম) এসেম্বলি স্টিক বা তেজস্ক্রিয় জ্বালানির একটি রিজেক্টেড স্টিক পৌঁছেছে।  ঢাকা থেকে কড়া নিরাপত্তায় শুক্রবার সকাল ৭টার দিকে তেজস্ক্রিয় জ্বালানিবাহী গাড়ি রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করলে প্রকল্প পরিচালক ড. জাহেদুল হাসানের নের্তৃত্বে একটি সেটি গ্রহণ করা হয়।

ড. জাহেদুল হাসান বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে রাশিয়া থেকে প্রথম ইউনিটের জন্য রিপ্লেসমেন্ট তেজস্ক্রিয় জ্বালানির (ইউরেনিয়াম) স্টিক বিশেষ বিমানে ঢাকায় পৌঁছে। আজ শুক্রবার (১ নভেম্বর) সকাল ৭টার দিকে এই চালান ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে সফলভাবে ঈশ্বরদীর রূপপুরে পৌঁছে।’তিনি আরও জানান, গত বছর পর্যায়ক্রমে প্রথম ইউনিটের জন্য সাতটি চালানে মোট ১৬৮টি ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল (ইউরেনিয়াম) এসেম্বলি স্টিক রাশিয়া থেকে রূপপুর প্রকল্পে পৌঁছে। প্রথম ইউনিটের স্টার্টআপ চলমান রয়েছে। এই কার্যক্রমে সময় লাগে ৯ থেকে ১২ বার মাস।

নিউক্লিয়ার ফুয়েল (ইউরেনিয়াম) এসেম্বলির কাজ করার সময় একটি বাঁকা হয়ে যায়। যেটা আমরা রিজেক্ট করি। রিজেক্টেড ইউরেনিয়াম এসেম্বলি স্টিক রাশিয়া থেকে রিপ্লেসমেন্ট হয়ে এসেছে। ইউরেনিয়ামের এসেম্বলির রিজেক্টেড স্টিক রাশিয়া ফেরত নিয়ে যাবে বলে জানান তিনি। ঈশ্বরদী থানার অফিসার (ওসি) শহিদুল ইসলাম জানান, ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো রূপপুরে আসা পর্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।

এর আগে প্রথম ইউনিটে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত মোট সাতটি চালানে ১৬৮টি ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল (ইউরেনিয়াম) এসেম্বলি স্টিক রূপপুরে পৌঁছে। গত অক্টোবরেই প্রথম ইউনিটে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। ২০২৫ সালে প্রথম ইউনিটে এবং পরের বছরের মাঝামাঝিতে দ্বিতীয় ইউনিট চালু হওয়ার কথা রয়েছে। দুটি ইউনিটে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।

মন্তব্য (০)





image

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

নিউজ ডেস্ক : দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংকের অনুমোদ...

image

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক পদ্ধতি কীভাবে কার্যকর হবে?

নিউজ ডেস্ক : বাংলাদেশে সর্বজনীন পেনশন কর্মসূচিতে শরিয়াহভিত্ত...

image

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বা...

image

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...

image

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ: এডিবি

নিউজ ডেস্কঃ চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক...

  • company_logo